সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় স্ত্রীর পর স্বামীর মৃত্যু

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় স্ত্রীর পর স্বামীর মৃত্যু
সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর স্ত্রীর মৃত্যুর একদিন পর স্বামীও মারা গেছেন।

মঙ্গলবার বিকালে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেলিনা খাতুন। পরদিন বুধবার একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্বামী আব্দুর রহমান।

এর আগে, গত রোববার বেলা ১২টার দিকে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের বাহাদুরপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দম্পতির মুন্নি খাতুন (৮) ও তন্বী খাতুন (৪) নামে দুটি কন্যা সন্তান রয়েছে।

আরও পড়ুন

নিহতের স্বজনরা জানিয়েছেন, তারা একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিলেন। পথে বেলা ১২টার দিকে উপজেলার বাহাদুরপুর মোড়ে পৌঁছালে কুল্যার দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন এবং তাদের শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল ৫টার দিকে সেলিনা খাতুন মারা যান। পরদিন বুধবার একই সময়ে স্বামী আব্দুর রহমানও মৃত্যুবরণ করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহম্মেদ বিষয়টি জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর