মুম্বাইয়ে বাংলাদেশ মিশনের সামনে হিন্দুত্ববাদী গোষ্ঠীর প্রতিবাদ

মুম্বাইয়ে বাংলাদেশ মিশনের সামনে হিন্দুত্ববাদী গোষ্ঠীর প্রতিবাদ
Advertisement
Advertisement

মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশন সামনে প্রতিবাদ করেছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।

বুধবার দুপুরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই প্রায় দেড় শতাধিক ভিএইচপি নেতাকর্মী মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে এসে ‘বাংলাদেশ মুর্দাবাদ’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় মিশন থেকে প্রায় ৩০ মিটার দূরে পৌঁছানোর পর, পুলিশ ও ভিএইচপি সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়।

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় সময় সাড়ে পাঁচটা নাগাদ, ভিএইচপি সমর্থকরা বাংলাদেশ মিশনের প্রবেশপথে জড়ো হন। পুলিশ সদস্যরা উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিবাদকারীরা নানা স্লোগান দিয়ে অবস্থান নেন।

তারা নানা ধরনের ব্যানার ও প্ল্যাকার্ড বহন করছিলেন। পুলিশের বাধা দেওয়ার কিছুক্ষণ পরই প্রতিবাদকারীরা স্থান ত্যাগ করেন বলে জানা গেছে।

মুম্বাইয়ের সূত্র অনুযায়ী, সাধারণত মিশনের সামনে কিছু পুলিশ সদস্য থাকেন, তবে গত কয়েক দিনে সেখানে অতিরিক্ত ১৫ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad