ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) ১৭৪টি আপিল দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার এসব আপিল করা হয় বলে জানিয়েছে ইসি।
এর মধ্যে বাতিলের বিরুদ্ধে আপিলের সংখ্যা ১৬৪টি এবং গ্রহণের বিরুদ্ধে আপিলের সংখ্যা ১০টি।
এর আগে, প্রথমদিন ৪২টি, দ্বিতীয় দিন ১২২টি, তৃতীয় দিন ১৩১টি আপিল আবেদন জমা পড়ে। শুক্রবার আপিলের সময় শেষ হবে।
আগামী শনিবার থেকে শুরু হবে আপিলের শুনানি। প্রতিদিন ৭০টি আবেদনের শুনানি করা হবে বলে জানিয়েছে ইসি।


