চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে রাখা তেলবাহী একটি জাহাজে আগুন লেগেছে।
বৃহস্পতিবার সকাল ৭টা ২৫ মিনিটে ‘এমটি মেঘনা ট্রেডার’ নামের একটি জাহাজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কোস্ট গার্ড, নৌবাহিনী ও বন্দর কর্তৃপক্ষ।
জাহাজটিতে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে করে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


