সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে এবং ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার প্রতিবাদে আগামী ৯ এপ্রিল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল।
শুক্রবার রাজধানীর তোপখানা রোডে মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় পরিষদের অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় মুক্তি কাউন্সিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিবেশনের শুরুতে কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম, জাতীয় পরিষদ সদস্য সজীব রায় এবং ভুলন ভৌমিককে সভাপতিমণ্ডলী নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি ১৮ দফা কর্মসূচি ও সাংগঠনিক নিয়মাবলি চূড়ান্ত করা হয়। এ ছাড়া ১০ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচন করা হয়।


