ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ১ হাজার ৮১১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
সোমবার ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাফিক–রমনা বিভাগে ৩টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৪৭টি মোটরসাইকেলসহ মোট ১০৯টি মামলা করা হয়েছে। ট্রাফিক–লালবাগ বিভাগে ৮টি বাস, ১টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৮২টি মোটরসাইকেলসহ মোট ১১৬টি মামলা হয়েছে।
একইদিনে ট্রাফিক–মতিঝিল বিভাগে ৭টি বাস, ৩টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৫১টি সিএনজি ও ১৩৪টি মোটরসাইকেলসহ সর্বমোট ২৪২টি মামলা করা হয়। ট্রাফিক–ওয়ারী বিভাগে ৫টি বাস, ৯টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৫টি মোটরসাইকেলসহ মোট ৯৩টি মামলা হয়েছে।
এছাড়া ট্রাফিক–তেজগাঁও বিভাগে ৩টি বাস, ৯টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৯৭টি মোটরসাইকেলসহ মোট ১৭৮টি মামলা করা হয়। ট্রাফিক–মিরপুর বিভাগে ১টি বাস, ৯টি ট্রাক, ৩২টি কাভার্ডভ্যান, ৭৩টি সিএনজি ও ৫৪১টি মোটরসাইকেলসহ সর্বাধিক ৭৩৪টি মামলা হয়েছে।
ট্রাফিক–উত্তরা বিভাগে ১০টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৬৭টি মোটরসাইকেলসহ মোট ১৮৪টি মামলা করা হয়। একই সঙ্গে ট্রাফিক–গুলশান বিভাগে ২টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ১৫৫টি মামলা হয়েছে।
এ সময় মামলার পাশাপাশি অভিযানের সময় মোট ৪১৯টি যানবাহন ডাম্পিং করা হয় এবং ১২২টি যানবাহন রেকার করা হয়েছে।
ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে রাজধানীতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।


