বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আঞ্চলিক ক্রিকেট সংস্থা নীতি-২০২২-এর ১৫.১ (ক) ধারা অনুযায়ী চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার সাতজন বিশিষ্ট ক্রীড়া সংগঠকের নাম অনুমোদন করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।েরোববার এ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
যেখানে আছেন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের দুজন পরিচালক আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন আহসান ও আসিফ দায়িত্ব পালন করছেন গেম ডেভেলপমেন্ট ও এইজ লেভেল ক্রিকেট কমিটির প্রধান হিসেবে।
চট্টগ্রাম অঞ্চলে ক্রিকেটের অগ্রগতি ও বিস্তারে দীর্ঘদিনের অবদান বিবেচনায় এই সাতজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। অনুমোদিত সদস্যদের নাম হলো:
১. মির্জা সালমান ইস্পাহানি
২. ফিরোজ আহমেদ
৩. মোহাম্মদ নাসির খান
৪. আহসান ইকবাল চৌধুরী
৫. আসিফ আকবর
৬. ফজলে বারী খান
৭. বদরুল হুদা জেনু

