জয়পুরহাটে দুর্বৃত্তদের হামলায় ফুফু নিহত, ভাতিজি গুরুতর আহত

জয়পুরহাটে দুর্বৃত্তদের হামলায় ফুফু নিহত, ভাতিজি গুরুতর আহত
দুর্বৃত্তদের হামলায় নিহত নুরুন্নাহার বেগমের মরদেহ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জয়পুরহাটের সদর উপজেলার চক বরকত ইউনিয়নের চিরলা গ্রামে দুর্বৃত্তদের হামলায় নুরুন্নাহার বেগম (৪৮) নামে এক নারী নিহত ও তার ভাতিজি খাতিজা খাতুন (১৬) গুরুতর আহত হয়েছেন।

ওই গ্রামের গফুর মন্ডলের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে।

নিহত নুরুন্নাহার বেগমের বড় ভাই আবদুল মতিন জানান, আনুমানিক রাত ৩টার দিকে ছোট ভাইয়ের স্ত্রী মিম আক্তারের ফোন পেয়ে বাবার বাড়ির প্রাচীর টপকে বড়িতে ঢুকে বোন নুরুন্নাহার ও নিজের মেয়ে খাতিজাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেন।

তিনি আরও জানান, তার বোন ও মেয়েকে টিউবওয়েলের (নলকূপের) হাতল দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে জয়পুরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে নুরুন্নাহার মারা যান। খাতিজাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়পুরহাটের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হোসেন বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad