বৈদ্যুতিক তারে কাপড় জড়িয়ে ১৬ মিনিট বন্ধ মেট্রো চলাচল

বৈদ্যুতিক তারে কাপড় জড়িয়ে ১৬ মিনিট বন্ধ মেট্রো চলাচল
ফাইল ছবি
Advertisement
Advertisement

উত্তরা উত্তর ও দক্ষিণ স্টেশনের মধ্যবর্তী স্থানে বৈদ্যুতিক তারে কাপড় জড়িয়ে যাওয়ার কারণে ১৬ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল।

বুধবার দুপুর ১২টা ২২ মিনিট থেকে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। পরে লাইন থেকে কাপড় সরিয়ে ১২টা ৩৮ মিনিটে চালু হয় মেট্রোরেল।

মেট্রোরেল পরিচালনা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ডিএমটিসিএল জানায়, উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে ওসিএসের উপর কাপড় পড়ায় তা অপসারণের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ বন্ধ করা হয়।

আরও পড়ুন

ওসিএস হলো ওভারহেড ক্যাটেনারি সিস্টেম বা মেট্রোরেলের বৈদ্যুতিক তার।

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেছে।

এর আগে রোববার রাতে দুই কিশোর মেট্রোর ছাদে উঠে পড়লে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। তার আগে গত মঙ্গলবার মেট্রোরেলের লাইনের ওপর একটি ব্যাগ পড়ে থাকায় ২০ মিনিট বন্ধ রাখতে হয় এর চলাচল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad