কামরাঙ্গীরচরে জুতার কারখানায় আগুন নিয়ন্ত্রণে

কামরাঙ্গীরচরে জুতার কারখানায় আগুন নিয়ন্ত্রণে
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরে জুতার কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তালহা বিন জসিম টাইমস অব বাংলাদেশকে জানান, শুক্রবার বিকাল ৩টা ১১ মিনিটে কামরাঙ্গীরচরের কাকারবালার মোড়ের আচা ওয়ালা ঘাটের একটি টিনশেড কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট মোতায়েন করা হয়। বিকাল ৩টা ৪৯ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, হতাহতের কোনো তথ্য বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর