চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩
দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের বরাতে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালো রঙের একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খাওয়ার পর খাদে পড়ে যায়। গাড়িটি কক্সবাজার থেকে রওনা করেছিল বলে ধারণা করা হচ্ছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad