চট্টগ্রামের বিভিন্ন স্থানে বর্ষবিদায় অনুষ্ঠান

চট্টগ্রামের বিভিন্ন স্থানে বর্ষবিদায় অনুষ্ঠান
ছবি: নুর নবী রবিন/টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামের বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে বাংলা বর্ষ ১৪৩২ বিদায় অনুষ্ঠান। নগরীর প্রধান আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে সিআরবি শিরিষতলায়। নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে এ আয়োজনের ব্যবস্থাপনায় রয়েছে রেলওয়ে অফিসার্স ক্লাব এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চট্টগ্রাম মহানগর।

একই সঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় শিল্পকলা একাডেমিতেও চলছে বর্ষবিদায় অনুষ্ঠান। সেখানে সংগীত ও নৃত্য পরিবেশনায় অংশ নিচ্ছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।

ছবি: নুর নবী রবিন/টাইমস

সিআরবির অনুষ্ঠানে দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে বিদায়ী বছরকে জানানো হচ্ছে বিদায়। এ আয়োজনে চট্টগ্রামের মোট ৯৪টি সংগঠন অংশ নিচ্ছে। এর মধ্যে ৩৬টি সংগঠন বর্ষবিদায় অনুষ্ঠানে পরিবেশনা দিচ্ছে, আর বাকি ৫৮টি সংগঠন আগামীকাল বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেবে।

ছবি: নুর নবী রবিন/টাইমস

বর্ষবিদায় ও বর্ষবরণ উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য শিলা দাস গুপ্ত জানান, দীর্ঘ ১৮ বছর ধরে তিনি এ আয়োজনের সঙ্গে যুক্ত। এবারের আয়োজনও সুন্দর পরিবেশে সম্পন্ন হচ্ছে উল্লেখ করে তিনি সবাইকে অনুষ্ঠান উপভোগের আহ্বান জানান।

আরও পড়ুন

ছবি: নুর নবী রবিন/টাইমস

এদিকে, শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের সহযোগিতায় পৃথকভাবে বর্ষবিদায়ের অনুষ্ঠান চলছে। সেখানে দিনব্যাপী সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে।

 

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন টাইমস অব বাংলাদেশকে জানান, বর্ষবিদায়ের অনুষ্ঠান শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে এবং আগামীকাল পহেলা বৈশাখ উপলক্ষে ডিসি হিলে বর্ষবরণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ছবি: নুর নবী রবিন/টাইমস

তিনি বলেন, ‘পহেলা বৈশাখ সকালে নববর্ষ উদযাপনের প্রধান আকর্ষণ হিসেবে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় সার্কিট হাউস সংলগ্ন কাজীর দেউড়ি মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ডিসি হিল প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। পরে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিসি হিলে চলবে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad