আশাকে খুব মিস করবেন শাহরুখ

আশাকে খুব মিস করবেন শাহরুখ
Advertisement
Advertisement

ভারতীয় সংগীতের কিংবদন্তি কণ্ঠ আশা ভোঁসলে-এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শাহরুখ লেখেন, এই গুণী শিল্পীর চলে যাওয়ার খবর তাকে ভীষণভাবে ব্যথিত করেছে। তার ভাষায়, আশা ভোঁসলের কণ্ঠ শুধু গান নয়, ভারতীয় সিনেমার এক অবিচ্ছেদ্য অংশ—যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।

তিনি আরও বলেন, আশা ভোঁসলে ছিলেন এমন এক বিরল প্রতিভা, যিনি কখনও হারিয়ে যাবেন না। ব্যক্তিগত স্মৃতিচারণ করে শাহরুখ জানান, এই শিল্পীর কাছ থেকে তিনি সবসময় স্নেহ ও আশীর্বাদ পেয়েছেন—যা তার কাছে অমূল্য। “তাকে আমি খুব মিস করব,” যোগ করেন তিনি।

বার্তার শেষে মারাঠি ভাষায় ‘তাই’ সম্বোধন করে তিনি লেখেন, “শান্তিতে থাকুন, আশা তাই… আপনাকে ভালোবাসি।”

৯২ বছর বয়সে রোববার সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোঁসলে। তার ছেলে আনন্দ ভোঁসলে জানিয়েছেন, সোমবার বিকাল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

এর আগে, শারীরিক অসুস্থতার কারণে শনিবার তাকে ব্রিচ ক্যান্ডি হাসপাতাল-এ ভর্তি করা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, অতিরিক্ত শারীরিক ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণেই তাকে হাসপাতালে নিতে হয়েছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad