নিয়োগে মেধা ও নৈতিকতা যাচাইয়ের পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের

নিয়োগে মেধা ও নৈতিকতা যাচাইয়ের পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের
স্থবিরতা থেকে সুশাসনের নবযাত্রা: বিপিএসসি সংস্কার প্রতিবেদন’ প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সরকারি চাকরিতে মেধা ও যোগ্যতার পাশাপশি উচ্চ-নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন প্রার্থীদের নিয়োগে সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।

সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘স্থবিরতা থেকে সুশাসনের নবযাত্রা: বিপিএসসি সংস্কার প্রতিবেদন’ প্রকাশ অনুষ্ঠানে ‘সরকারি চাকরিতে নিয়োগে মেধা ও জনআস্থা শক্তিশালীকরণ’ শীর্ষক প্যানেল আলোচনায় তিনি এ পরামর্শ দেন।

আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান, পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম এবং ইউএনডিপি, বাংলাদেশের ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ সোনালী দায়ারাত্নে।

অনুষ্ঠানে পিএসসির সদস্য মো. আনোয়ারুল ইসলাম, সচিব মো. সানোয়ার জাহান ভূঁইয়া, ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খানসহ বিভিন্ন মন্ত্রণালয়, পিএসসি, ইউজিসি, বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।

মামুন আহমেদ বলেন, ‘পিএসসি সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মূলত মেধা ও যোগ্যতা বিবেচনা করে। তবে প্রার্থীদের মধ্যে অনেকের উচ্চ নৈতিকতা ও মূল্যবোধের ঘাটতি থাকায় দেশের মানুষকে কাঙ্খিত সেবা প্রদানে তারা ব্যর্থ হয়েছেন। এর ফলে সরকারি কর্মকান্ডে জনআস্থা অর্জন করা সম্ভব হয়নি, যা দেশের গণঅভ্যুত্থানের পেছনে একটি কারণ হিসেবে দেখা যায়।’

আরও পড়ুন

এ অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি পিএসসির নিয়োগে যোগ্য এবং মেধাবীদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি প্রার্থীদের উচ্চনৈতিকতা ও মূল্যবোধের বিষয়টি গুরুত্বের সাথে দেখার পরামর্শ দেন।

ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, ‘দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদালয়গুলোর মূল লক্ষ্য চাকরি ক্ষেত্রের উপযোগী দক্ষ জনবল তৈরি করা।’ দক্ষ জনবল তৈরি করাই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।

একজন শিক্ষার্থী শিক্ষাজীবন শেষে উদ্যোক্তা কিংবা অন্য যা কিছুই করতে চান সেখানে যেন সফল হোন সেভাবে তাকে গড়ে তোলা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। দেশে এ ধরনের একটি উপযুক্ত উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর তিনি গুরুত্ব দেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে মেধা, নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করতে দ্রুত একটি নীতিমালা তৈরি করা দরকার। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, ইউজিসি ও পিএসসি একসাথে কাজ করবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে পিএসসি সংস্কার প্রতিবেদন তুলে ধরেন প্রতিষ্ঠানটির সদস্য অধ্যাপক চৌধুরী সায়মা ফেরদৌস।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad