রাজধানীর পুরান ঢাকার চকবাজার মডেল থানা এলাকার জোলাপট্রি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। রোববার র্যাব-১০ এর একটি টিম অস্ত্রটি উদ্ধার করে।
সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর অপারেশন কর্মকর্তা তপন।
তিনি জানান, পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেটি চকবাজার থানায় জমা দেওয়া হয়েছে।
জানা গেছে, রোববার বিকাল ৪টার দিকে চকবাজারের জোলাপট্টিতে কাজল মিয়ার ৩য় তলা বিল্ডিংয়ের নিচ তলায় পলিথিন কারখানার মেশিনের নিচ থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। পরে কেরানীগঞ্জ র্যাব-১০ সদর কোম্পানি চকবাজার মডেল থানাতে একটা জিডি করে। এ বিষয়ে এখনো কাউকে আটক করা হয়নি।


