মেয়ের সঙ্গে দীর্ঘদিন বাঁচতে চান তিন্নি

মেয়ের সঙ্গে দীর্ঘদিন বাঁচতে চান তিন্নি
শ্রাবস্তী দত্ত তিন্নি। ফাইল ছবি
Advertisement
Advertisement

এক সময়ের টেলিভিশন দাপানো মুখ শ্রাবস্তী দত্ত তিন্নি। ব্যক্তিগত জীবনের নানা ওঠানামা পেরিয়ে এখন কন্যা ওয়ারিশাকে নিয়ে কানাডায় স্থায়ী হয়েছেন তিনি। তবে দূর দেশে থেকেও ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখতে সোশ্যাল মিডিয়াকেই ভরসা করেছেন এই তারকা।

গত শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে ফেসবুকে মেয়েকে চুমু খাওয়ার একটি ছবি শেয়ার করেন তিন্নি। সেখানে খোলামেলা ভাবে নিজের স্বাস্থ্যগত উদ্বেগের কথাও জানান তিনি। ক্যাপশনে লেখেন, “আমি আগে কখনো ডাক্তার দেখাইনি এই ভেবে যে, হয়তো বড় কোনো অসুখ নেই। কিন্তু এবার নিজেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। জানতে চাই—আমি সত্যিই সুস্থ আছি কি না।”

পরে তিনি আরও লিখেছেন, “আজ ডাক্তারের সঙ্গে দেখা করেছি। তিনি দারুণ একজন মানুষ। কিছু পরীক্ষা দিয়েছেন, সেগুলোও করেছি। এখন রিপোর্টের অপেক্ষায় আছি। দোয়া চাই যেন সবকিছু ভালো আসে। আমি আমার মেয়েদের সঙ্গে আরও দীর্ঘদিন বাঁচতে চাই।”

আরও পড়ুন

জীবনবোধ নিয়ে নিজের উপলব্ধিও শেয়ার করেন এই অভিনেত্রী। তিন্নির ভাষায়, “মানব জনম বড়ই মধুর, যদি হও মানুষ—এটা কোনো কোট নয়, আমার নিজের কথা। আর আমার দাদুর কথা ছিল, ‘মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর।’ মানব জন্ম হোক শুভ।”

তিন্নির অভিনয়যাত্রা শুরু আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় (২০০২) পঞ্চম রানার আপ হওয়ার মধ্য দিয়ে। পরে মডেলিং থেকে নাটকে আসেন এবং মোস্তফা সরওয়ার ফারুকীর ধারাবাহিক ৬৯ দিয়ে আলোচনায় আসেন। ‘ডুবসাঁতার’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘সে আমার মন কেড়েছে’সহ বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

ঢালিউডের বাণিজ্যিক ধারাতেও নাম লেখান তিন্নি। শাকিব খানের বিপরীতে অভিনীত ‘সে আমার মন কেড়েছে’ মুক্তি পেলে আলোচনায় আসেন। তবে ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, বিশেষ করে ২০১২ সালে অভিনেতা হিল্লোলের সঙ্গে বিচ্ছেদ তাকে আলো থেকে সরিয়ে দেয়। দ্বিতীয় বিয়ে ও বিচ্ছেদের পর ধীরে ধীরে অভিনয় জগত থেকেও সরে যান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad