গোপালগঞ্জে ট্রাক চাপায় এক রিকশা আরোহী নিহত হয়েছেন। তার নাম মৃদুল শেখ (৩২)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় উত্তরপাড়া গ্রামের ফেলান শেখের ছেলে।
দুর্ঘটনায় আহত হয়েছেন ওই রিকশার চালক সামিউল মোল্লা।
বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিসুর রহমান জানান, সদর উপজেলার উলপুর থেকে একটি রিকশায় করে গোপালগঞ্জ শহরে যাচ্ছিলেন মৃদুল। ভেড়ারবাজার এলাকায় পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়।
এতে ঘটনাস্থলে রিকশার যাত্রী মৃদুল শেখ নিহত হন। রিকশা চালক সামিউল মোল্লাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেন স্থানীয়রা। নিহত মৃদুল শেখের মরদেহও পরে হাসপাতালে নেওয়া হয়।


