আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনেই জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা।
এর মধ্যে গোপালগঞ্জ–১ আসনে বিএনপি মনোনীত সেলিমুজ্জামান মোল্যা পেয়েছেন ৬৮ হাজার ৮৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের মো. কাবির মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৯৬১ ভোট।
গোপালগঞ্জ–২ আসনে বিএনপি মনোনীত কে এম বাবর পেয়েছেন ৪০ হাজার ৪৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এইচ খান মঞ্জু পেয়েছেন ৩৩ হাজার ৩৯ ভোট।
গোপালগঞ্জ–৩ আসনে বিএনপি মনোনীত এস এম জিলানী পেয়েছেন ৬০ হাজার ১৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩ হাজার ৮৬৭ ভোট।


