বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়াসহ চার দেশের রাষ্ট্রদূত। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে রাষ্ট্রদূতরা পৃথকভাবে বৈঠক করেন।
এদিন দুপুরের দিকে সাক্ষাৎ করেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। এরপর সুইডেন, নরওয়ে ও ডেনমার্কের রাষ্ট্রদূতরা আলাদাভাবে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে দুই দেশের পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহদী আমীন এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।


