গুমসংক্রান্ত তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল

গুমসংক্রান্ত তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল
মন্ত্রিপরিষদ বিভাগ
Advertisement
Advertisement

গুমসংক্রান্ত অভিযোগের তদন্ত চালিয়ে যেতে তদন্ত কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, কমিশনস অব ইনকোয়্যারি অ্যাক্ট, ১৯৫৬-এর সেকশন ৩-এ প্রদত্ত ক্ষমতাবলে গুম তদন্ত কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

মেয়াদ শেষ হয়ে গেলেও আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গুমের অভিযোগ আসা অব্যাহত থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত জুনে সরকারের কাছে জমা দেওয়া প্রতিবেদনে কমিশন জানিয়েছে, সে সময় পর্যন্ত তাদের কাছে ১ হাজার ৮৫০টি অভিযোগ জমা পড়ে।

আরও পড়ুন

পরবর্তীতে অভিযোগের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সবশেষ ডিসেম্বর পর্যন্ত তা ৪ হাজার ছাড়িয়ে যায় বলে কমিশন সূত্রে জানা গেছে।

অন্তর্বর্তী সরকার গত বছরের ২৭ আগস্ট হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গুমসংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে।

বর্ধিত মেয়াদে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত কমিশনের কাছে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে গুমের শিকার ভুক্তভোগী নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী অভিযোগ জানাতে পারবেন।

অভিযোগ ডাকযোগে কিংবা ই-মেইলের মাধ্যমেও জমা দেওয়া যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad