গাইবান্ধার সাঘাটা উপজেলায় খড় তুলতে গিয়ে বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় মান্দুরা গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন মান্দুরা গ্রামের শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী (৫৫) ও তার ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)।
স্থানীয়রা জানান, ঢাকায় কর্মরত সোহাগ ছুটিতে বাড়ি এসেছিলেন। সন্ধ্যায় আকাশ মেঘাচ্ছন্ন হলে মা-ছেলে বাড়ির বাইরে উঠানে শুকাতে দেওয়া খড় তুলতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তারা গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।


