বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার

বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী ও তার দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মীরা পাশাপাশি দুটি কক্ষে মরদেহগুলো দেখে পুলিশকে খবর দেন।

নিহত নারীর নাম স্মৃতি রানী। তিনি বরগুনা শহরের কালীবাড়ি এলাকার দুলাল রায়ের স্ত্রী। তিনি ওই ডাকবাংলোর খণ্ডকালীন ঝাড়ুদার ছিলেন। নিহত অন্য দুজন হলেন ওই দম্পতির সন্তান আরাধা (১২) ও অনুরাধা বিশ্বাস (৩)।

পুলিশ জানায়, বরগুনা থানা ও ডিবি পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ ইব্রাহিম ও পুলিশ সুপার কুদরত-ই-খুদা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার জানান, তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে প্রাথমিকভাবে তারা  আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে, তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad