খুলনায় দুদকের আলাদা মামলায় ২ জনের সাজা

খুলনায় দুদকের আলাদা মামলায় ২ জনের সাজা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

খুলনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আলাদা দুই মামলায় একজন কলেজ প্রভাষক ও একজন খামার প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, শিক্ষাগত যোগ্যতার সনদ জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে খুলনা সিটি গার্লস কলেজের প্রভাষক ওমর ফারুককে দুটি ধারায় তিন বছর করে মোট ছয় বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি আত্মসাৎ করা ১৩ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়। অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, বাগেরহাটের একটি বাড়ি ও খামার প্রকল্পের ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে খামার প্রকল্প সংশ্লিষ্ট কল্যাণ অধিকারীকে দুটি ধারায় যথাক্রমে তিন বছর ও সাত বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

দুদকের পাবলিক প্রসিকিউটর মো. মোফাক্কার হোসেন মনি জানান, রায় ঘোষণার সময় ওমর ফারুক আদালতে উপস্থিত ছিলেন। অপর মামলার আসামি কল্যাণ অধিকারী পলাতক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad