বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
সোমবার দুপুরে সেখানে গিয়ে কিছুক্ষণ অবস্থান করেন তিনি। হাসপাতালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে কথাও বলেন তিনি।
এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং দেশবাসীর কাছে তার (খালেদা জিয়া) জন্য দোয়ার আহ্বান জানান তিনি।


