সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে সবস্তরের মানুষের ঢল নেমেছে।
সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও ‘আপোষহীন নেত্রীকে’ শেষ শ্রদ্ধা জানাতে ভোর থেকেই অপেক্ষা করছেন লাখো জনতা।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং মানুষের ভিড় নিয়ন্ত্রণে মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন, চন্দ্রিমা উদ্যানে জিয়ার মাজারসহ আশেপাশের এলাকাজুড়ে কড়া নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
টাইমসের ফটো সাংবাদিকের ক্যামেরায় উঠে এসেছে মানিক মিয়া অ্যাভিনিউয়ের চিত্র।










