স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া

স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া
চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

বিকাল ০৪:৫৮

খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে, জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে দাফন করা হয়।

বিকাল ০৪:২৮

স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া

জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে খালেদা জিয়াকে। এসময় তার ছেলে তারেক রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য, সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিদেশি অতিথি ও বিএনপির মনোনীত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অশ্রুসজল চোখে মাকে চিরনিদ্রায় শায়িত করেন তারেক রহমান। পরে গান স্যালুটের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় খালেদা জিয়াকে।

মা খালেদা জিয়ার কবরে মাটি দিচ্ছেন তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

 

খালেদা জিয়াকে পরিবারের সদস্যদের অশ্রুশিক্ত বিদায়। ছবি: ভিডিও থেকে নেওয়া

 

খালেদা জিয়াকে গান স্যালুটের মাধ্যমে সম্মান জানানো হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া


বিকাল ০৪:২১

সমাধিস্থলে নেওয়া হয়েছে খালেদা জিয়ার মরদেহ

জানাজা সম্পন্ন হওয়ার পর জিয়া উদ্যানে নেওয়া হয়েছে খালেদা জিয়ার মরদেহ। ফ্রিজিং ভ্যান থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ নামান তারেক রহমান। সেখানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

খালেদা জিয়ার মরদেহ সমাহিত করতে নেওয়া হচ্ছে। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিকাল ০৩:১৪

জিয়া উদ্যানে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

জানাজা সম্পন্ন হওয়ার পর জিয়া উদ্যানে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ। সেখানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

দাফনের সময়ে সাধারণ জনগণের সেখানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিকাল ০৩:০৩

খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে বেলা ৩টা ৩ মিনিটে শুরু হয় খালেদা জিয়ার জানাজা। পরে বিকাল ৩টা ৫ মিনিটে জানাজা সম্পন্ন হয়।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক খালেদা জিয়ার জানাজা পড়ান।

জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও লাখো সাধারণ মানুষ।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজাস্থলে উপস্থিত হয়ে সবার কাছে মায়ের জন্য দোয়া চান তারেক রহমান। তারেক রহমান বলেন, ‘দোয়া করবেন। আল্লাহতায়ালা যাতে উনাকে বেহেশত দান করেন।’

নারীদের জন্য বিশেষ স্থানে পরিবারের সদস্যরা

খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের অংশগ্রহণের জন্য বরাদ্দ রাখা বিশেষ স্থানে অংশ নেন পরিবারের সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশিষ্টজনেরা।

খালেদা জিয়ার জানাজায় উপদেষ্টাসহ পরিবারের নারী সদস্যরা। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

বিকাল ০৩:০১

খালেদা জিয়ার হয়ে ক্ষমা চাইলেন তারেক রহমান

খালেদা জিয়ার জানাজায় পরিবারের পক্ষ থেকে বক্তব্যে বড় ছেলে তারেক রহমান তার মায়ের কাছে কারও কোনও পাওনা থাকলে তা জানানোর অনুরোধ জানান। তিনি সেই দেনা পরিশোধের ব্যবস্থা করবেন বলে জানান। এছাড়া তার মায়ের আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তাকে ক্ষমা করার অনুরোধ জানান।

খালেদা জিয়ার জানাজার আগে বক্তব্য রাখেন তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

দুপুর ০২:৫৪

খালেদা জিয়ার সম্পর্কে জানান নজরুল ইসলাম খান

জানাজার আগে খালেদা জিয়ার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন সম্পর্কে নানা তথ্য তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

খালেদা জিয়ার সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি: ভিডিও থেকে নেওয়া

দুপুর ০২:৪৯

জানাজাস্থলে খালেদা জিয়ার মরদেহ

জানাজার জন্য খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়েছে।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছেন তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

দুপুর ০২:৪৫

জানাজায় অংশ নিয়েছেন তারেক রহমান

খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছেন তারেক রহমান। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পাশে দাঁড়ান তিনি।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জাতীয় সংসদে পৌঁছেছেন প্রধান বিচারপতি। ছবি: ভিডিও থেকে নেওয়া

দুপুর ০২: ১৬

জানাজাস্থলে প্রধান উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

জানাজায় অংশ নিতে বুধবার দুপুর ২টার দিকে তিনি সেখানে পৌঁছান।

বুধবার সকাল থেকেই ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকার্ত মানুষের ঢল নেমেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই উপস্থিতি জনসমুদ্রে পরিণত হয়।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছেন তিন বাহিনীর প্রধানেরা। ছবি: ভিডিও থেকে নেওয়া

এছাড়া সেখানে পৌঁছেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। উপস্থিত হয়েছেন তিনবাহিনীর প্রধানেরা। দলের নেতাকর্মীরা ছাড়াও আছেন বিদেশি কূটনীতিকরা।

তার নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা আব্দুল মালেক।

পরে সংসদের উত্তর পাশে চন্দ্রিমা উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বিকাল সাড়ে ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।

মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর