বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে এবং তার প্রতি সহমর্মিতা জানাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম বুধবার বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান।
হাসপাতালে উপস্থিত বিএনপি নেতাদের সঙ্গে তিনি কথা বলেন এবং চিকিৎসকদের কাছ থেকে খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে তথ্য নেন। পরে তার দ্রুত আরোগ্য ও নেক হায়াত কামনা করে প্রার্থনা করেন।
তিনি বলেন, ‘একজন বর্ষীয়ান রাজনীতিবিদ খালেদা জিয়া। জাতির এই ক্রান্তিকালে তার উপস্থিতি প্রয়োজন।’এ সময় তিনি বিএনপির নেতাকর্মী ও খালেদা জিয়ার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এবং যুগ্মমহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ উপস্থিত ছিলেন।


