‘কোটিপতি’ জোভানের মধ্যবিত্ত জীবন!

‘কোটিপতি’ জোভানের মধ্যবিত্ত জীবন!
'কোটিপতি' নাটকের দৃশ্যে ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল
Advertisement
Advertisement

মুক্তির মাত্র ২৪ ঘণ্টায় অতিক্রম করেছে ৩০ লাখ ভিউয়ের ঘর। কারণ, গল্পটি দর্শকদের মন জয় করে নিয়েছে। বিশেষ করে এর গল্প দর্শকদের বার্তা দিয়েছে কোটিপতি হয়েও সাদামাটা জীবন বেছে নেওয়ার অনন্য এক গল্প।

নাটকটির নামও ‘কোটিপতি’। সিএমভির ব্যানারে মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন এস আর মজুমদার। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল।

যেখানে উঠে এসেছে কোটিপতি হয়েও মধ্যবিত্ত জীবন কাটানো এক অসামান্য পরিবারের গল্প। ২৬ ডিসেম্বর সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া নাটকটি এখন রাজনীতির মাঠ ছাপিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার খোরাক জুগিয়েছে।

নাটকটি দেখে আরিফুল ইসলাম নামের একজন দর্শক লিখেছেন, ‘এই নাটকটা শুধু নাটক না নতুন প্রজন্মের এক দিক নির্দেশনা।’ নাজিম নামের আরেকজন লিখেছেন, ‘পুরো নাটকটা দেখে যা বুঝলাম প্রত্যেকটা কোটিপতির মানুষের মধ্যে এমন মনুষ্যত্ব থাকা দরকার।’ আরেক দর্শক সম্রাট খান লিখেছেন, ‘নাটকটা দেখে মনে হল অনেক কিছু শিখা আছে আমাদের অসংখ্য ধন্যবাদ পরিচালককে এবং জোভান ভাইকে।’ এমডি শুভ লিখেছেন, ‘বাস্তবেও যদি মানুষ এমন হতো। তাহলে শুধু শয়তান জাহান্নামে যেতো।’

আরও পড়ুন

এমন অজস্র মন্তব্যে ভেসে যাচ্ছে নাটকটির ইউটিউবের কমেন্ট সেকশন।

বিকাশ সাহা ও শরীফ রানার সিনেমাটোগ্রাফিতে ‘কোটিপতি’ নাটকে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, কিংকর আহসান, নাদের চৌধুরী, মিলি বাশার প্রমুখ।

নির্মাতা এস আর মজুমদার ‘কোটিপতি’র এমন সাড়া পেয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘এটি মূলত সামাজিক তথা পারিবারিক প্রেক্ষাপটের একটি পূর্ণাঙ্গ নাটক। যেখানে ধনী-গরীব, বাবা-মা, স্ত্রী-সন্তান, বন্ধু-সহকর্মী-স্বজনরা মিলে-মিশে একটা হাসি-কান্নার মধ্যবিত্ত জীবন-যাপনের চেষ্টা করে। সেই গল্পটি প্রকাশের পর দর্শকরা যেভাবে আমাদের প্রশংসায় ভাসাচ্ছে, সেটি দেখে অভিভূত।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad