কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান

কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব।

সোমবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের মদিনা কমপ্লেক্সে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির সরঞ্জামসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ২ এর একটি দল।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত নাসির গত ১০ বছর ধরে ক্যামিকেল ইন্ডাস্ট্রি ও রংয়ের দোকানের আড়ালে মদিনা কমপ্লেক্সে একটি কক্ষে ইয়াবা তৈরির কারখানা গড়ে তুলছিলেন। তিনি নিজেই ইয়াবা তৈরি করতেন। চট্টগ্রাম থেকে কাঁচামাল এনে এই কারখানায় প্রতিদিন হাজার হাজার পিস ইয়াবা তৈরি করে ছড়িয়ে দেওয়া হতো ঢাকাসহ সারা দেশে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আরেক আসামি ফয়সাল ইয়াবার ডিলার। তিনি এই কারখানায় তৈরি হওয়া ইয়াবা সারাদেশে সরবরাহ করত। এই চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব ২ এর অধিনায়ক নয়মুল হাসান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad