কুষ্টিয়ায় জামায়াত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

কুষ্টিয়ায় জামায়াত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
Advertisement
Advertisement

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে ওয়াজে বক্তব্য দেওয়ার অভিযোগে কুষ্টিয়ায় জামায়াত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে মহাসড়ক ধরে অগ্রসর হয়ে বিআরবি তেল পাম্প এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।

এ সময় বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নারীরা হাতে ঝাড়ু নিয়ে আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিলের আগে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা নারীরা বটতৈল মোড়ে জড়ো হন।

ঝাড়ু মিছিলের নেতৃত্বে থাকা জেসমিন খাতুন বলেন, ওয়াজে কোকোর নাম বিকৃত করে উপস্থাপন করায় তারা ক্ষুব্ধ। এর প্রতিবাদ জানাতেই তারা ঝাড়ু মিছিলের আয়োজন করেছেন। তিনি এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার পাশাপাশি আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ও সদর আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী জাকির হোসেন সরকার বলেন, বিক্ষুব্ধ নারীরা ঝাড়ু মিছিল করেছেন। বিষয়টি তিনি জেনেছেন। তবে কার ব্যানারে বা কারা আয়োজন করেছে, তাৎক্ষণিকভাবে তিনি নিশ্চিত করতে পারেননি।

এর আগে, শুক্রবার কুষ্টিয়া সদর আসনে জামায়াতের এমপি প্রার্থী ও ইসলামি বক্তা আমির হামজার পুরোনো একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে তাকে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে উপস্থাপন করতে দেখা যায়।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়। জেলা বিএনপির পক্ষ থেকে ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়। প্রয়াত একজন ক্রীড়া সংগঠককে নিয়ে এমন বক্তব্যকে অসৌজন্যমূলক আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে ক্ষোভ প্রকাশ করেন।

তবে বিতর্কিত বক্তব্যটি ২০২৩ সালের দাবি করে আমির হামজা ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় দুই দফায় দুঃখ প্রকাশ করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর