ঝালকাঠিতে আবাসন প্রকল্পে আগুন, পুড়ল ১০টি ঘর

ঝালকাঠিতে আবাসন প্রকল্পে আগুন, পুড়ল ১০টি ঘর
ঝালকাঠিতে আবাসন প্রকল্পে আগুন | ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঝালকাঠির সদর উপজেলার আবাসন প্রকল্পে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ব্র্যাকের নির্মিত ১০টি ঘর পুড়ে গেছে।

রোববার উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চরবাটারকান্দা আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে। এ সময় আগুন নেভাতে গিয়ে এবং ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত কারণে সাতজনের বেশি মানুষ আহত হন।

স্থানীরা জানিয়েছে, আবাসন প্রকল্পের বাসিন্দা জামালের স্ত্রী গৃহিণী সুমি রান্না বসিয়ে গোসল করতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে রান্নাঘরে আগুন দেখতে পান তিনি। মুহূর্তের মধ্যেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

পাশাপাশি বসানো টিনের তৈরি ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে আধার চান, মো. জামালের ঘরসহ ব্র্যাকের নির্মিত মোট ১০টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।

আরও পড়ুন

আগুনের ভয়াবহতায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে উল্লেখ করে স্থানীয়রা বলেন, আগুন নেভাতে গিয়ে এবং ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত কারণে সাতজনের বেশি মানুষ আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আশপাশের বসতিতে ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মেহেদী হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এদিকে ক্ষতিগ্রস্তরা জানান, তাদের ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়সহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্র পুড়ে গেছে। তারা দ্রুত পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর