স্থানীয় নির্বাচনের জন্য পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে: সিইসি

স্থানীয় নির্বাচনের জন্য পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে: সিইসি
Advertisement
Advertisement

গত জাতীয় সংসদ নির্বাচনের মতো আগামী স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে, আইন অনুযায়ী যোগ্যরা এতে অংশগ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার দুপুরে রাজারবাগে পুলিশের আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, পর্যায়ক্রমে আনসার ও বিজিপিকে প্রশিক্ষণ দেওয়া হবে।

সুষ্ঠু নির্বাচন সাংবিধানিক উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের দায়িত্বকালে তাদেরকে বডিওন ক্যামেরা দেওয়া হবে। পুলিশের অনেক সীমাবদ্ধতা রয়েছে। পাঁচই আগস্ট তাদের অনেক যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে, থানা লুট হয়েছে। এর মধ্যেও পুলিশ সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।’

পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির বলেন, নির্বাচন কমিশনের নির্দেশক্রমে তাদেরকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ পুলিশ। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে পুলিশের সামর্থ্য প্রসঙ্গে তিনি বলেন, জনগণ এর মূল্যায়ন এবং বিবেচনা করবে। সারাদেশে পুলিশের ৫০ হাজার সদস্য এই প্রশিক্ষণে অংশ নিবেন বলে জানা গেছে।

আওয়ামী লীগ সরকার পতনের পর অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। জাতীয় নির্বাচনের মতো এবারও কমিশনের শতভাগ সক্ষমতা রয়েছে।

২০২৬ এর জাতীয় নির্বাচনে পুলিশ শৃঙ্খলা ঠিক রাখার প্রমাণ দিয়েছে, আগামী নির্বাচনেও তারা পারবেন, এমনটাই প্রত্যাশা করেন প্রধান নির্বাচন কমিশনার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর