ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার বিকেলে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে এই সিদ্ধান্ত দেওয়া হয়।
নির্বাচন কমিশন সূত্র জানায়, একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমিন বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে কমিশনে আপিল করেন। শুনানি শেষে ঋণখেলাপির বিষয়টি প্রমাণিত হওয়ায় জামায়াত প্রার্থীর করা আপিল মঞ্জুর করে ইসি। ফলে সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।
এর আগে গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল।


