কারাগারে সুব্রত বাইন

কারাগারে সুব্রত বাইন
আদালতে সুব্রত বাইন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর হাতিরঝিল থানায় অস্ত্র আইনের মামলায় টানা আট দিনের জিজ্ঞাসাবাদ শেষে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার জামিন শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম নাজমিন আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই রিয়াদ আহমেদ এদিন সুব্রতকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে সুব্রত বাইনের পক্ষে তার আইনজীবী বাদল মিয়া জামিন চেয়ে আবেদন করেন।

হাতিরঝিল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মোকছেদুল ইসলাম বলেন, শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ছবিতে বাম থেকে গ্রেপ্তারকৃত শুটার আরাফাত, সুব্রত বাইন, মোল্লা মাসুদ ও শরীফ। ছবি: বাংলাদেশ সেনাবাহিনী

সেনাবাহিনীর বিশেষ অভিযানে গত ২৭ মে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয় পুরস্কারঘোষিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে। পরে তাদের তথ্যের ভিত্তিতে হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দুই সহযোগী শুটার আরাফাত ও শরীফকে।

অভিযানের সময় তাদের কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩টি গুলি এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৮ মে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। সে মামলাতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad