কানাডার ক্যালগেরিতে চলছে বিশেষ ক্রিকেট টুর্নামেন্ট

কানাডার ক্যালগেরিতে চলছে বিশেষ ক্রিকেট টুর্নামেন্ট
কানাডার ক্যালগেরিতে ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেওয়া দলের খেলোয়াড় ও আয়োজকরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কানাডার ক্যালগেরিতে ‘জিয়া মেমোরিয়াল ট্রফি ২০২৬’ নামে শুরু হয়েছে বিশেষ ক্রিকেট টুর্নামেন্ট। আলবার্টা বিএনপি এ টুর্নামেন্টের আয়োজন করেছে।

আয়োজকরা জানিয়েছে, বিশেষ এই ক্রিকেট টুর্নামেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে। এটি কমিউনিটির মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে।

মঙ্গলবার থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। টুর্নামেন্টে অংশগ্রহণ করছে চারটি দল। দলগুলো হলো- টিম শীতলক্ষ্যা, টিম চিত্রা, টিম যমুনা ও টিম গোমতী।

জানা গেছে, টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। চারটি দলই শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নেমেছে এবং নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে দর্শকদের উপহার দিচ্ছে উপভোগ্য ক্রিকেট।

আয়োজকরা জানান, জিয়া মেমোরিয়াল ট্রফি শুধুমাত্র একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি কমিউনিটির মানুষকে একত্রিত করার একটি অনন্য উদ্যোগ। খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে নেতৃত্ব, চেতনা এবং পারস্পরিক সম্মানবোধ গড়ে তোলাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

তারা জানান, এই টুর্নামেন্ট ইতোমধ্যে কমিউনিটির ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad