প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরি, ২ আসামি রিমান্ডে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরি, ২ আসামি রিমান্ডে
তার চুরির ঘটনায় গ্রেপ্তার দুজনকে রিমান্ড দিয়েছে আদালত। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় গ্রেপ্তার রঞ্জন চন্দ্র (২৬) ও রিজাকুল ইসলামের (৩২) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শুক্রবার বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই আদেশ দেন।

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম বিষয়টি টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপপরিদর্শক এনজামুল হক আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

সিটিটিসি সূত্রে জানা গেছে, স্পর্শকাতর এই চুরির ঘটনায় বিটিসিএল কর্তৃপক্ষ শাহবাগ থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেছিল। তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে বৃহস্পতিবার দুপুরে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন

জিজ্ঞাসাবাদে রঞ্জন স্বীকার করেন, তিনি সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে তামার তার চুরি করেন। পরে গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনের একটি ভাঙারি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ৮ কেজি ২০০ গ্রাম তার বিক্রি করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিটিটিসির একটি দল অভিযান চালিয়ে ওই ভাঙারি দোকানের মালিক রিজাকুল ইসলামকে গ্রেপ্তার করে।

পরবর্তী সময়ে চকবাজারের হোসেনী দালান রোড এলাকার একটি ভাঙারি গুদাম থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের চুরি হওয়া তার উদ্ধার করা হয়।

সিটিটিসি জানিয়েছে, সচিবালয়ের গুরুত্বপূর্ণ সংযোগের তার চুরির পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত। এই চক্রের মূল হোতাদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad