এনসিপিতে যোগ দিলেন চার বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ জন

এনসিপিতে যোগ দিলেন চার বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ জন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে এনসিপি আয়োজিত যোগদান অনুষ্ঠান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন চারজন বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ২০০ ব্যক্তি।

শুক্রবার জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে এনসিপি আয়োজিত এক অনুষ্ঠানে তারা দলটিতে যোগদান করেন।

অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নিজামউদ্দিন, চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মাহবুবুল আলম, সদস্য সচিব আমানউল্লাহ পাটওয়ারী উপস্থিত ছিলেন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির সহযোগী সংগঠন ছাত্রশক্তি, যুবশক্তি, নারীশক্তি ও শ্রমিকশক্তি এবং এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন

অনুষ্ঠানে বিএনপি, গণঅধিকার পরিষদ, আপ বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গন থেকে দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক এনসিপিতে যোগদান করেন।

যে চারজন বীর মুক্তিযোদ্ধা এনসিপিতে যোগ দিয়েছেন, তারা হলেন আবু বকর সিদ্দিক, ওসমান গনি, রমিজ উদ্দিন ও মোহাম্মদ আলী। তাদের মধ্যে একজন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, জনগণের অধিকার প্রতিষ্ঠা, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি নবাগত নেতাকর্মীদের জনগণের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad