কনসার্টে হামলা: আয়োজকদের দায়ী করলেন জেমস

কনসার্টে হামলা: আয়োজকদের দায়ী করলেন জেমস
Advertisement
Advertisement

ফরিদপুরের ঐতিহ্যবাহী জিলা স্কুলের ১৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল কনসার্টে। সকাল থেকে শুরু হওয়া আয়োজনটি বেশ ভালোভাবেই চলছিল। বড়সড় সে আয়োজন ছিল প্রাক্তন ছাত্র, স্থানীয় লোকজনে ভরপুর। কথা ছিল রাত ৯টায় সেখানে গান পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। কিন্তু সেই সময় হঠাৎ বহিরাগতদের হামলায় পুরো অনুষ্ঠান ভেঙে পড়ে। ইট-পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখলের চেষ্টা হয়, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে জেমস গান পরিবেশন না করে সেখান থেকে বেরিয়ে যান। আয়োজকরা শেষ পর্যন্ত অনুষ্ঠান শেষ পর্যন্ত বাতিল ঘোষণা করেন। এর জন্য আয়োজকদেরকে দায়ী করেছেন জেমস।

গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে জেমস বলেন, ‘এটি সম্পূর্ণ আয়োজকদের অব্যবস্থাপনা ও ব্যর্থতা।’

নগরবাউল ও জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘ আমরা এ আয়োজনে অংশ নিতে সাড়ে সাতটায় ফরিদপুর পৌঁছাই। অনুষ্ঠান শুরু হওয়ার পরেই জানতে পারি সেখানে বিশৃঙ্খলা হচ্ছে। আমরা তখন গেস্ট হাউসেই ছিলাম। রাত সাড়ে ১০টায় বিশৃঙ্খলা চরম আকার ধারণ করলে অনুষ্ঠান বাতিলের কথা আমাদের জানানো হয়। এরপর ঢাকায় চলে আসি।’

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুধু নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য ছিল। অনিবন্ধিত কয়েক হাজার বহিরাগত দর্শক সংগীতশিল্পী জেমসের কথা শুনে চলে আসেন। ভেতরে ঢুকতে না দেওয়ায় তারা পাশের মুজিব সড়কে অবস্থান নেন। পরে আয়োজক কমিটির পক্ষে বাইরে দুটি প্রজেক্টর লাগিয়ে দেওয়া হয়। তবে এতেও সন্তুষ্ট না হয়ে রাত সাড়ে নয়টার দিকে বহিরাগতরা দেয়াল বেয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এতে বাধা দেওয়ায় স্কুল প্রাঙ্গণের দর্শক ও মঞ্চের দিকে একের পর এক ইটপাটকেল ছুড়তে থাকেন। নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা বাধা দিলে তারা আরও বেপরোয়া হয়ে ওঠেন। তাদের ছোড়া ইটপাটকেলে স্কুল প্রাঙ্গণের ২৫ থেকে ৩০ জন আহত হন। এ সময় ৪ থেকে ৫ জন দেয়াল বেয়ে স্কুল প্রাঙ্গণের ভেতরে ঢুকে পড়লে জিলা স্কুলের ছাত্ররা তাদের চড়থাপ্পড় দেন।

আরও পড়ুন

উত্তেজনা বেড়ে ওঠায় রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মুস্তাফিজুর রহমান শামীম জেলা প্রশাসকের নির্দেশে মঞ্চ থেকে ঘোষণা করেন, জেমসের অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। তারা বলেছেন, ভিড় ও উত্তেজনার কারণে নিরাপত্তা রক্ষা করা সম্ভব ছিল না।

জানা গেছে, বহিরাগতের আক্রমণে স্কুলটির শিক্ষার্থীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। বেশিরভাগই হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেছেন, জেমস গান করবেন এমন খবর পেয়ে প্রাথমিকভাবে ২০,০০০–২৫,০০০ লোক অনুষ্ঠান প্রাঙ্গনে হাজির হয়েছিলেন, যা স্কুলের ধারণ ক্ষমতার বাইরে। বহিরাগতদের প্রবেশ বাঁধা দিলে অশান্তি ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত অনুষ্ঠান বাতিল করা ছাড়া উপায় ছিল না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad