পিরোজপুর-১: জোটের প্রার্থী অসুস্থ, নতুন প্রার্থী বিএনপির

পিরোজপুর-১: জোটের প্রার্থী অসুস্থ, নতুন প্রার্থী বিএনপির
অধ্যক্ষ আলমগীর হোসেন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পিরোজপুর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

গত বুধবার বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের পরিবর্তে শনিবার বিকাল ৪টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিরোজপুর-১ আসনে আলমগীর হোসেনকে বিএনপির প্রার্থী ঘোষণা করেন। শারীরিক অসুস্থতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত জানিয়েছেন, মোস্তফা জামাল হায়দার নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে নির্বাচনে অংশগ্রহণে অপারগতার কথা প্রকাশ করলে অধ্যক্ষ আলমগীর হোসেনকে পিরোজপুর-১ আসনে মনোনয়ন দেওয়া হয়।

তিনি জানান, এ আসনে জেলা বিএনপি থেকে মনোনয়ন দেওয়ায় দলের সবাই খুশি।

এ বিষয়ে আলমগীর হোসেন বলেন, ‘আমি দীর্ঘদিন নিঃস্বার্থভাবে বিএনপির রাজনীতি করেছি। এ জন্য আমি খুশি। ইনশাআল্লাহ দলের সবাইকে নিয়ে আসছে নির্বাচনে জয়ী হয়ে বিএনপিকে এ আসন উপহার দেব।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad