এসএসসি পরীক্ষার পরিবেশে শিক্ষামন্ত্রীর সন্তোষ প্রকাশ

এসএসসি পরীক্ষার পরিবেশে শিক্ষামন্ত্রীর সন্তোষ প্রকাশ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

এসএসসি ও সমমান পরীক্ষার সার্বিক পরিবেশে গভীর সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, অত্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পরীক্ষার্থীদের কেন্দ্রে যাতায়াত সহজ করতে এবং ভোগান্তি কমাতে ঢাকা মেট্রোপলিটন এলাকার কেন্দ্রগুলো সকাল সাড়ে আটটার মধ্যেই খুলে দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ঢাকার সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী এদিন এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার বিভিন্ন কেন্দ্র সশরীরে ঘুরে দেখেন।

আরও পড়ুন

তিনি সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জের সিংগাইরের জয়মন্টপ ও সাহরাইল উচ্চ বিদ্যালয়, আমিনবাজারের মিরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকার পাইকপাড়াস্থ মডেল একাডেমি কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং কন্ট্রোল রুম থেকে সিসিটিভির মাধ্যমে হলের অভ্যন্তরীণ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

মন্ত্রী শিক্ষার্থীদের কোনো প্রকার ভীতি ছাড়াই আনন্দের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেন এবং অভিভাবকদের কেন্দ্রের আশেপাশে অহেতুক ভিড় না করার জন্য বিশেষ অনুরোধ জানান।

সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে সহায়তার জন্য তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad