এসএসসিতে চট্টগ্রাম বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৩০ হাজার

এসএসসিতে চট্টগ্রাম বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৩০ হাজার
Advertisement
Advertisement

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে লিখিত পরীক্ষা শুরু হয়ে চলবে আগামী ২০ মে পর্যন্ত। এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এবার ১ হাজার ২১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৩২৫ জন এবং ছাত্রী ৭৪ হাজার ৩৪৩ জন।

বিভাগভিত্তিক হিসাবে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেবে ছাত্র ১৫ হাজার ৪৩৪ জন ও ছাত্রী ১৯ হাজার ৫৪৬ জন, মানবিকে ছাত্র ১৩ হাজার ৭৩১ জন ও ছাত্রী ৩০ হাজার ২২৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্র ২৭ হাজার ১৬০ জন ও ছাত্রী ২৪ হাজার ৫৭০ জন।

জেলাভিত্তিক পরিসংখ্যানে চট্টগ্রাম জেলা (মহানগরসহ) থেকে ছাত্র ৪০ হাজার ১৮৪ জন ও ছাত্রী ৫২ হাজার ১১২ জন পরীক্ষায় বসছে। কক্সবাজারে ছাত্র ৭ হাজার ৭৭৬ জন ও ছাত্রী ১১ হাজার ১৩৮ জন, রাঙামাটিতে ছাত্র ৩ হাজার ৩৩৭ জন ও ছাত্রী ৪ হাজার ৭৯ জন, খাগড়াছড়িতে ছাত্র ৩ হাজার ৪৩৮ জন ও ছাত্রী ৪ হাজার ৬৩১ জন এবং বান্দরবানে ছাত্র ১ হাজার ৫৯০ জন ও ছাত্রী ২ হাজার ৩৮৩ জন রয়েছে। এ বছর পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২১৮টি, যা গতবারের তুলনায় একটি কম।

পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর ব্যবস্থা নিয়েছে শিক্ষাবোর্ড। প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখা হবে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও ইতোমধ্যে অবহিত করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর