হবিগঞ্জে ক্লাসের সময় মেঝে ধসে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৪

হবিগঞ্জে ক্লাসের সময় মেঝে ধসে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৪
পিরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ধসে পড়া মেঝে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পিরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কক্ষের মেঝে ধসে পড়ে এক শিক্ষক ও চার শিশু শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টায় ক্লাস চলাকালীন সময়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, সহকারী শিক্ষক রুমা আক্তার এবং শিশু শিক্ষার্থী, রহিম বাদশা, আজিনুর মিয়া, মো. আব্দুল মান্নান মিয়া ও মোজাক্কির মিয়া। তারা সকলেই চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানিয়েছেন, সোমবার দুপুরে ক্লাস চলাকালীন চতুর্থ শ্রেণির মেঝেতে হঠাৎ বড় ধরনের ফাটল দেখা দেয়। কিছু বুঝে ওঠার আগেই কক্ষের একাংশের মাটি সরে গেলে মেঝে নিচের দিকে ধসে পড়ে।

এতে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে চারজন শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে শিক্ষক রুমা আক্তারও নিচে পড়ে গিয়ে আঘাত পান। স্থানীয়দের সহায়তায় বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরও পড়ুন

আহত শিক্ষক রুমা আক্তার বলেন, ‘এক শিক্ষার্থী মেঝের ফাটল দেখা যাওয়ার কথা বলার কয়েক সেকেন্ডের মধ্যেই মেঝে ধসে পড়ে। শিক্ষার্থীদের সঙ্গে আমিও নিচে পড়ে আঘাত পেয়েছি। ঘটনাটি খুবই আতঙ্কের ছিল।’

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সবুতর নেছা জানান, ‘দুপুরে ক্লাস চলাকালে হঠাৎ করে কক্ষের মেঝে ধসে যায়। মেঝের নিচে প্রয়োজনীয় মাটি না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনাটির পর থেকে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমরা বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।’

আজমিরীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক সরেজমিনে পরিদর্শন করেছি।’

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, ঘটনার পরপরই আহত শিক্ষার্থীদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি লোকাল গর্ভমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট (এলজিইডি) প্রকৌশলী ও শিক্ষা কর্মকর্তাকে সরেজমিনে পাঠানো হয়েছে। তাদের পরিদর্শন প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জেনে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর