এবার যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজে ইরানের ‘ড্রোন হামলা’

এবার যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজে ইরানের ‘ড্রোন হামলা’
যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এই দাবি করেছে।

বিবিসির খবরে বলা হয়, এখন পর্যন্ত এই হামলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে একই এলাকায় ইরানি পতাকাবাহী একটি কনটেইনার জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। তখন এর পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দেয় তেহরান।

ইরানি জাহাজ জব্দের পর দেশটির সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এই পদক্ষেপের মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং সমুদ্রপথে ‘জলদস্যুতা’ করেছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এই সশস্ত্র জলদস্যুতার জবাব ইরান দেবে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালির কাছে একটি ইরানি পতাকাবাহী জাহাজ আটক করা হয়েছে, যা মার্কিন নৌ অবরোধ অতিক্রমের চেষ্টা করছিল।

তিনি বলেন, ‘তুসকা’ নামের ওই জাহাজকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী থামার নির্দেশ দিলেও তা অমান্য করা হয়। পরে মার্কিন বাহিনী জাহাজটির ইঞ্জিন রুমে ক্ষতি করে সেটিকে থামিয়ে দেয় এবং নিয়ন্ত্রণ নেয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর