প্রাথমিকের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত: ববি হাজ্জাজ

প্রাথমিকের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত: ববি হাজ্জাজ
ফাইল ছবি
Advertisement
Advertisement

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার দুপুরে সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সাড়ে ১৪ হাজার নতুন শিক্ষক পদায়ন এবং একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়নের পর আবার বদলি কার্যক্রম শুরু হবে।’

বর্তমানে প্রায় ৩৫ হাজার প্রধান শিক্ষক নিয়োগের প্রয়োজন। পিএসসির মাধ্যমে এই বিশাল নিয়োগ দ্রুত সম্পন্ন করা সময়সাপেক্ষ বলে জানান প্রতিমন্ত্রী।

‘সে কারণে “ওয়ান অফ” পলিসি গ্রহণ করা যায় কি না, তা সরকার চিন্তা ভাবনা করছে’ জানিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘এ ছাড়া সব কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে তদারকির আওতায় আনতে একটি নীতিমালা তৈরির কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।’

আগামী বছর থেকে সরকার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ চালু করার পরিকল্পনা করছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর