এনসিপির পদযাত্রা চলছে

এনসিপির পদযাত্রা চলছে
রংপুরে এনসিপির পদযাত্রা। ছবি: এনসিপির ফেসবুক পেজ
Advertisement
Advertisement

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

এসময় শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে বাবনপুর জাফরপাড়া গ্রামে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ নেতৃবৃন্দ। পরে তারা শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।

কবর জিয়ারত শেষে গাইবান্ধার উদ্দেশে পদযাত্রা ও পথসভা আয়োজন করে এনসিপি। এছাড়া বেলা তিনটায় রংপুরের পার্কের মোড়, লালবাগ, শাপলা চত্বর ও জাহাজ কোম্পানির মোড় অতিক্রম করে টাউন হলে আরেকটি পথসভা করা হয় দলটির পক্ষ থেকে।

এর আগে রোববার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ কর্মসূচির ঘোষণা দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad