জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিসিএস (কর) ক্যাডারের তিন কর্মকর্তাকে বদলি করেছে। মঙ্গলবার জারি করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করেছে এনবিআর।
আদেশ অনুযায়ী, চলতি দায়িত্বে থাকা কর কমিশনার ড. লুৎফুন্নাহার বেগমকে কর অঞ্চল-১৯, ঢাকা থেকে বদলি করে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে পদায়ন করা হয়েছে।
আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে কর্মরত কর কমিশনার (চলতি দায়িত্ব) মোহাম্মদ আবদুর রকিবকে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এর মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটে কর্মরত কর কমিশনার (চলতি দায়িত্ব) মোসাম্মৎ সাহেনা আক্তারকে কর অঞ্চল-১৯, ঢাকায় বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


