উখিয়ায় মাছের ঘের থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ায় মাছের ঘের থেকে ১৯ রোহিঙ্গা আটক
Advertisement
Advertisement

কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত এলাকায় মাছের ঘের থেকে ১৯ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিজিবি জানায়, সীমান্তের ২০ নম্বর পিলার বিআরএম থেকে প্রায় এক কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ও শূন্যরেখা থেকে প্রায় ৫০০ মিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে রহমতের বিল এলাকায় অভিযান চালানো হয়। সেখানে স্থানীয় মাছের ঘেরে কাজ করার সময় ১৯ জন পুরুষ রোহিঙ্গাকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলার প্রক্রিয়া চলছে।

উখিয়া ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘রোহিঙ্গা নাগরিকদের ক্যাম্পের বাইরে চলাচল বা স্থানীয় কাজে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই। কিছু অসাধু ব্যক্তি তাদের কাজে ব্যবহার করায় তারা অপরাধচক্রের সঙ্গে জড়িয়ে পড়ছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। রোহিঙ্গাদের কোনো ধরনের কর্মকাণ্ডে ব্যবহার না করার জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘উখিয়া ব্যাটালিয়ন সীমান্ত এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালাচ্ছে। মাদক ও সীমান্ত অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ নিয়ন্ত্রণে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর