কমপক্ষে একবারের জন্য হলেও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত।
মঙ্গলবার বিকালে ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
সাংবাদিকদের তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে।
জামায়াতের এই নেতা বলেন, ‘ঐকমত্য কমিশনের বৈঠকে ৩১টির মধ্যে ২৬টি দল পিআরের পক্ষে অবস্থান নিয়েছে। এর মধ্যে কিছু দল শুধুমাত্র উচ্চকক্ষে, জামায়াতসহ কিছু দল উভয় কক্ষে পিআর চায়।’
নায়েবে আমির আরও বলেন, ‘জোর করে কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া রাজনৈতিক দলগুলোর এই মানসিকতা পরিবর্তন করা অত্যন্ত জরুরি।’
এ সময়, ইউরোপিয়ান পার্লামেন্ট প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলে জানান জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।


