উত্তরে বাড়ছে শীত, দেশজুড়ে নামছে পারদ

উত্তরে বাড়ছে শীত, দেশজুড়ে নামছে পারদ
কুয়াশায় ঢাকা পঞ্চগড় জেলার গ্রাম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

উত্তরবঙ্গে শীত বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে গোটা দেশেই ক্রমাগত তাপমাত্রা কমতে শুরু করেছে।

সোমবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৮৪ শতাংশ।

ঢাকায় এদিন একই সময়ে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ।

দেশের বিভিন্ন স্থানেও তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। বিশেষ করে নদী তীরবর্তী অঞ্চলগুলোয় জাঁকিয়ে বসতে শুরু করেছে শীত।

উত্তরবঙ্গে সন্ধ্যা নামতেই তীব্র শীত অনুভূত হওয়ার পাশাপাশি কুয়াশায় ঢেকে যায় চারপাশ। রাত বাড়তেই শিশিরের টুপটাপ। যদিও দিনে সূর্যের দেখা মেলায় তেমন শীত অনুভূত হয় না৷ তবে, যেসব শ্রমজীবী মানুষ ভোরে কাজে বের হন, তাদের অনেক দুর্ভোগে পড়তে হয়৷ এ অঞ্চলে তীব্র শীতের কারণে বিভিন্ন এলাকায় কৃষিক্ষেত,গৃহপালিত পশুর উপরও বিরুপ প্রভাব পড়েছে৷

আরও পড়ুন

উত্তরের বিভিন্ন জেলায় আরও দেখা যায়, গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ জেলার চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিন দিন ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। এছাড়া শীতবস্ত্রের দোকান ও শীতের পিঠাপুলির দোকানগুলো জমে উঠতে শুরু করছে৷

রাজধানীতেও শীতের আমেজ বাড়ছে। আগামী কয়েকদিনে নগরীতে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা কমলে তা অপরিবর্তিত থাকবে।

 

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad