আমলকি আর কাঁচা হলুদ কেন খাবেন, কীভাবে খাবেন

আমলকি আর কাঁচা হলুদ কেন খাবেন, কীভাবে খাবেন
আমলকি আর কাঁচা হলুদ শরীরে নানা উপকার করে। ছবি: এআই/টাইমস
Advertisement
Advertisement

শীত পড়তেই বাজার ভরে উঠিছে আমলকি আর কাঁচা হলুদে। সুপারশপ থেকে শুরু করে পথের ধারে ঝুড়ি নিয়ে বসে থাকা বিক্রেতা, সবার কাছেই দেখা মিলছে এ দুটি উপাদান। ভারত উপমহাদেশে শীতের ছোটখাটো রোগবালাই, ঠান্ডা-সর্দি সারাতে কাঁচা হলুদ আর আমলকির ব্যবহার খুব পুরোনো।

আমলকিকে বলা হয় ভিটামিন-সি এর ভাণ্ডার। আর হলুদে থাকা কারকিউমিন শরীরের প্রদাহ উপশম করার পাশাপাশি নানা উপকার করে।

ফ্যাটি লিভার বা কোলেস্টেরল কমাতে দীর্ঘদিন ধরেই এ দুটি খাবার খাওয়া হয়ে আসছে। তবে কীভাবে সেবন করলে সর্বোচ্চ ফলাফল পাবেন বা কতটুকু আসলে সেবন করা উচিত তা নিয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই।

চলুন, টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জেনে নিই এ সংক্রান্ত কিছু তথ্য।

দিনের শুরু করতে পারে এক চা চামচ কুঁচি করা কাঁচা আমলকি এবং এক চিমটি কাঁচা হলুদ কুঁচি খেয়ে। চাইলে দুটো একসঙ্গে ব্লেন্ড করে সেই রসটুকুও পান করে নিতে পারেন।

গবেষণা বলছে, সকাল সকাল খালিপেটে এই রস খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাপ বাড়ে।

আমলকি ভিটামিন সি এবং পলিফেনলের অন্যতম সমৃদ্ধ প্রাকৃতিক উৎস, যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে এবং শরীরের ওপর অক্সিডেটিভ চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুন

হলুদে আছে কারকিউমিন নামে একটি সক্রিয় যৌগ। যা রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করে এবং শরীরকে যেকোনো ধরনের প্রদাহরোধে সাহায্য করে।

আমলকি ফাইবার এবং ট্যানিন সমৃদ্ধ, যা অন্ত্রের গতিশীলতা এবং উপকারী অণুজীবকে সহায়তা করে। একাধিক গবেষণা বলছে, হলুদে থাকা কারকিউমিন অন্ত্রের অণুজীবকে  নিয়ন্ত্রণ করতে এবং অন্ত্রের প্রদাহ কমাতে পারে।

দুটির রস হজমে সহায়তা করে, পেট ফাঁপা কমায় এবং অন্ত্রের অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

আমলকি এবং কাঁচা হলুদ দুটোই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। আমলকির পলিফেনল এবং ভিটামিন সি ফ্রি-র‌্যাডিকেল ধ্বংস করে।

কিছু গবেষণায় দেখা গেছে, আমলকি লিপিড প্রোফাইল উন্নত করতে পারে এবং রক্তে গ্লুকোজকমাতে পারে। কারকিউমিনও ইনসুলিন সংবেদনশীলতা এবং বিপাকীয় প্রদাহের ওপর প্রভাব রাখে।

কিছু ক্লিনিক্যাল গবেষণায় দেখা গেছে, আমলকী এবং কারকিউমিন একসঙ্গে সেবন করা হলে তা মেটাবলিক সিনড্রোম বা টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে লিপিড এবং গ্লাইসেমিক পরিমাপে উন্নতি করে।

আমলকির উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান কোলাজেন ত্বকের স্বাস্থ্য রক্ষা করে। কারকিউমিন হেপাটোপ্রোটেক্টিভ  বা যকৃত সুরক্ষাকারী হিসেবেও কাজ করে।

আমলকি আর কাঁচা হলুদের সঙ্গে এক চিমটি কালো গোলমরিচের গুড়ো যোগ করা হলে সেটি কারকিউমিনের শোষণ বাড়াতে সাহায্য করে।

আমলকি আর হলুদ যত নিরীহই হোক না কেন, মনে রাখবে কারকিউমিন অ্যাসপিরিন, ডায়াবেটিসের ওষুধসহ বেশকিছু ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া দেখাতে পারে। তাবা গর্ভবতী বা সন্তানকে বুকের দুধ পান করার এমন নারীদের জন্য চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়াই ভালো।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad